প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

‘বৈষম্য’ বাতিলের দাবীতে লাগাতার কর্মবিরতিতে রাবির স্কুল শিক্ষকরা

image

‘বৈষম্য’ বাতিলের দাবীতে লাগাতার কর্মবিরতিতে রাবির স্কুল শিক্ষকরা

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপগ্রেডেশন নীতিমালায় ‘বৈষম্য’ দূর করার দাবি জানিয়ে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকরা। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফিরবেন না বলে জানিয়েছেন।

শিক্ষকদের অভিযোগ, তাদের অনেকেই প্রায় ১০ থেকে ১১ বছর যাবৎ স্কুলে কর্মরত, কিন্তু তাদের যে পদমর্যাদা থাকার কথা এখনো তার কোন অগ্রগতি হচ্ছে না। তাই তারা আপগ্রেডেশন নীতিমালায় ‘বৈষম্য’ দূর করার দাবি জানিয়েছেন। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার বলেন, ‘আমাদের স্কুলের অফিসাররা যারা চাকরি করেন, তারা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত থাকার কারনে আপগ্রেডেশন নীতিমালার মধ্যে চলে এসেছে। আমরা তাদের পদমর্যাদায় ঈর্শান্বিত নই, তারা তাদের মর্যদা পাক। আমরা শিক্ষক তবুও তারা আমাদের থেকেও এগিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয়ের কারনে। তারা চতুর্থ গ্রেডে পৌঁছে গেছে আর আমরা এখনও ষষ্ঠ গ্রেডে রয়ে গেছি। এভাবে আমরা মর্যাদার দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক সমিতির সভাপতি আশুতোষ ব্যানার্জি বলেন, ‘বেতন বৈষম্য দূরীকরণে আমাদের এই কর্মসূচি। মূলত ২০১২ সালে স্কুলের এক নীতিমালা তৈরি করা হয়। সে অনুযায়ী শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারন করা হয়। তবে ২০২০ সালে যখন জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়, সেসময় থেকে এই বৈষম্য তৈরি হয়েছে। বহুদিন যাবৎ আমরা এই বৈষম্যের শিকার হয়ে আসছি।’

‘আজ ১৫ বছর হয়ে যাচ্ছে তা এখনো সমাধান হয়নি। এর আগে আমরা দুদিন মানববন্ধন করেছি। আজ থেকে লাগাতার কর্মসূচি পালন করবো আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত,’ বলেন এই শিক্ষক নেতা।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

» রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩