প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

image

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ আগামী ২২ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান সংবাদ সম্মেলনে একথা জানান।

নির্বাচন তফসিল অনুযায়ী, আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর, নির্বাচনী তফসিল ঘোষণা ৫ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর, জকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ১৩,১৬ ও ১৭ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), জকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), মনোনয়ন পত্র বাছাই ১৯ এবং ২০ নভেম্বর।

এছাড়া, জকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ থেকে ২৬ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), ‎চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। ‎মনোনয়নপত্র প্রত্যাহার ০৪,০৭ এবং ০৮ ডিসেম্বর। ‎প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ০৯ ডিসেম্বর।

জকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত। এছাড়া ২২ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে গণনা করা হবে। ভোট গণনার ওপর ভিত্তি করে ২২ অথবা ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

» রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩