প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ছাত্রলীগের রাবি শাখার সাবেক নেতা আটক

image

ছাত্রলীগের রাবি শাখার সাবেক নেতা আটক

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক হল শাখার সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

আটক মো. সাহাদাত হোসেন রাবির সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা গত ২০ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন।

আটকের বিষয়ে জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে আমরা তাকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘ক্যাম্পাস’ : আরও খবর

» দ্বিতীয় দিনের মতো শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীরা

» ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত