image

বাড্ডায় বাড়ির গুদাম থেকে যুবক-নারীর গলিত লাশ উদ্ধার

রোববার, ০২ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির নিচতলার গুদামঘর থেকে এক যুবক ও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পাশেই অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের দায়িত্বে ছিলেন। অপরদিকে নিহত নারী স্থানীয়ভাবে বাসা-বাড়িতে কাজ করতেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে দুর্গন্ধ টের পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির নিচতলায় থাকা গুদামে দুজনের মরদেহ দেখতে পান এক ব্যক্তি। পরে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, “লাশ দুটি পচে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।”

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি