সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ছুটির দিনে বিশ্বে বায়ুদূষণে ঢাকা দশম, ৩ বিভাগীয় শহরে দূষণ তার চেয়ে অনেক বেশি

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ছুটির দিনে বিশ্বে বায়ুদূষণে ঢাকা দশম, ৩ বিভাগীয় শহরে দূষণ তার চেয়ে অনেক বেশি

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার বায়ুদূষণের কয়েকটি উৎসের মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া। শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কে যানবাহন অনেক কম। কলকারখানাও বন্ধ। তবু বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকা দশম।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারে ঢাকার গড় বায়ুমান ছিল ১৪৯। ঢাকার বায়ুর এই মানকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশের তিন বিভাগীয় শহরের বায়ু শুক্রবার ঢাকার চেয়ে অনেক খারাপ ছিল। সেই নগরীগুলো হলো রাজশাহী, রংপুর ও খুলনা।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে শহরগুলোর দূষণ। ঢাকার বাইরের শহরগুলোর মধ্যে দূষণে শীর্ষে আছে উত্তরের শহর রাজশাহী, স্কোর ১৭৪। এ মান অস্বাস্থ্যকর হিসেবে পরিচিত। চলতি বছর ইতোমধ্যে কয়েক দিন এ শহরের বায়ুর মান ঢাকার চেয়ে অনেক খারাপ ছিল। বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণা কমানো জন্য রাজশাহী ২০১৬ সালে বৈশ্বিক স্বীকৃতি পেয়েছিল। দূষণ কমাতে শীর্ষে ছিল এ নগরী। উত্তরের আরেক বিভাগীয় শহর রংপুরে বায়ুর মান ১৬২। এরপর আছে খুলনা, সেখানে বায়ুর মান ১৫৯।

শুক্রবার রাজধানীর বায়ুর যে মান, তাতে অবশ্যই সংবেদনশীল গোষ্ঠীর যারা মানুষ, যেমন বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।

বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুর জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এ প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআই)। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

» মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

» সিদ্ধিরগঞ্জে সওজের জায়গা দখলে করে বাস ডিপো

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএ’র বিশেষ দোয়া মাহফিল