সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ধানমন্ডিতে ‘মারধরের শিকার’ নারী জুলাই আন্দোলনের মামলায় কারাগারে

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ধানমন্ডিতে ‘মারধরের শিকার’ নারী জুলাই আন্দোলনের মামলায় কারাগারে

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ‘মারধরের শিকার হওয়া’ নারীকে জুলাই আন্দোলনের সময়কার এক হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) সালমা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমা ইসলামের আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। পুলিশ তাকে আটক করে।

গতকাল বৃহস্পতিবার আটকের পর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘এই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে আসে এবং বিভিন্ন সময় মিছিলে অংশ নেয়।’ একবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে গিয়ে বিশৃঙ্খলা করার তথ্য দিয়ে তিনি বলেন, ‘সালমা নানাভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করে।’

ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সালমাকে আদালতে তোলেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই আনোয়ার মিয়া। সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করেন বলে জানান আবুল হোসাইন পাটোয়ারী।

মামলায় বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ ৩৭ জনের বিরুদ্ধে গত ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করেন তিনি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

» মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

» সিদ্ধিরগঞ্জে সওজের জায়গা দখলে করে বাস ডিপো

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএ’র বিশেষ দোয়া মাহফিল