সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

শুক্রবার ছুটির দিনেও ঢাকার বাতাস ছিল মারাত্মক দূষিত

image

শুক্রবার ছুটির দিনেও ঢাকার বাতাস ছিল মারাত্মক দূষিত

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার (১৪ নভেম্বর) ছুটির দিনেও ঢাকার বায়ু ছিল মারাত্মক দূষিত। বায়ু দূষণের ক্ষেত্রে শুক্রবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। গতকাল বৃহস্পতিবারও বায়ু দূষণের ক্ষেত্রে রাজধানীর অবস্থান ছিল চতুর্থ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৩১। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। বৃহস্পতিবার এ মান ছিল ২৫৫। ঢাকার ৯টি স্থানে শুক্রবার দূষণ পরিস্থিতি ছিল খুব খারাপ।

ছুটির দিনে রাজধানীতে সাধারণত যানবাহন কম চলে। কলকারখানাও বন্ধ থাকে অনেক। ঢাকার বায়ু দূষণের দুটি বড় উৎস এই যানবাহন আর কলকারখানার দূষিত ধোঁয়া। তবে এসব উৎস বন্ধ থাকার পরও ঢাকার বায়ু শুক্রবার মারাত্মক দূষিত ছিল। বায়ু দূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ু দূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতোটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ু দূষণে শুক্রবার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৪৪৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল ভারতের দিল্লি ও কুয়েতের কুয়েত সিটি। দুটি নগরীর স্কোর যথাক্রমে ৩৭২ ও ২৫২। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে এর বাইরের শহরগুলোর দূষণ। রাজধানীর সাতটি এলাকায় শুক্রবার বায়ু দূষণ পরিস্থিতি ছিল অনেক খারাপ। এর মধ্যে মহাখালীর আইসিডিডিআরবির ক্যাম্পাসে বায়ুর মান ২৬০, বেচারাম দেউড়ীতে ২৫৯, মিরপুরের ইস্টার্ণ হাউজিংয়ে ২৪০, গোড়ানে ২৩২, কল্যাণপুরে ২৩১, দক্ষিণ পল্লবীতে ২৩১, গুলশানের বে’জ এজ ওয়াটারে ২২৯।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

» মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

» সিদ্ধিরগঞ্জে সওজের জায়গা দখলে করে বাস ডিপো

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএ’র বিশেষ দোয়া মাহফিল