সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

image

মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জুলাই আন্দোলনের সময় পুরান ঢাকার চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি ‘ইশারায়, আকার ইঙ্গিতে গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা (আইও) শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক।

মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে পরে হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এসব তথ্য দেন।

আদালতে শুনানির সময় সাবেক সংসদ সদস্য সেলিমকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এতে বলা হয়, আদালতের আদেশে রিমান্ড পেয়ে মামলার ১২ নম্বর আসামি হাজী সেলিমকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কথা বলতে না পারায় জিজ্ঞাসাবাদের সময় ‘ইশারায়, আকার ইঙ্গিতে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন। এসব তথ্য মামলার তদন্তে সহায়ক হবে। তার দেয়া তথ্য মামলার তদন্তের স্বার্থে যাচাই-বাছাই অব্যাহত আছে।

তার জামিনের বিরোধিতা করে আবেদনে বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভবনা আছে।

মামলার তদন্তের স্বার্থে পরে তাকে পুনরায় রিমান্ডের প্রয়োজন হতে পারে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২০ অক্টোবর তার চারদিনের রিমান্ড মঞ্জুর হয়। মনির হত্যা মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় নাম ও পরিচয় দিয়ে ৩৫১ জনকে এবং নাম না দিয়ে ৫০০ জনকে আসামি করা হয়।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

» সিদ্ধিরগঞ্জে সওজের জায়গা দখলে করে বাস ডিপো

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএ’র বিশেষ দোয়া মাহফিল

» মেট্রোরেল: ছাদে উঠা ছেলেটি বিদ্যুতায়িত হয়নি এটাই সৌভাগ্য: ডিএমটিসিএল