সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

image

কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রকি পুলিশের সোর্স নয়, এরপরও ৫-৬ জন যুবক তাকে সোর্স তকমা দিয়ে হত্যা করেছে। খুনিরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের (খুনি) কেউ অতীতে গ্রেপ্তার হওয়ার পেছনে নিহত রকির কোনো ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা।

নিহতের বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। ঢাকায় বাসা শহিদ নগরে। রকি ছোট বেলা থেকেই ঘটনাস্থলের কিছুটা দূরে বড়গ্রাম এলাকায় থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে রকি ছিল ছোট। কে বা কারা কী কারণে রকিকে হত্যা করেছে সে বিষয়ে তিনি জানেন না। পথচারী রানা জানান, দুর্বৃত্তরা রকিকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তিনি রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরাঙ্গীরচরের ওসি মো. আমিরুল ইসলাম বলেন, রকি পেশায় তেমন কিছু করতো না। অনেক বছর ধরে সে মামার বাড়িতে থাকতো। রাতে মামার বাড়িতে ফেরার সময় ৫-৬ জন যুবক এ ঘটনা ঘটায়। আমরা ইতোমধ্যে হত্যাকারী সবাইকেই শনাক্ত করেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হত্যাকারীদের কেউ অতীতে গ্রেপ্তারে হয়তো নিহত রকির কোনো ভূমিকা থাকতে পারে।

জড়িতদের গ্রেপ্তার করা গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওয়ার্কশপ কর্মচারী ছুরিকাহত

মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ভোরে রাজধানীর যাত্রাবাড়ীতে জাকির হোসেন (৪৬) নামে একটি ওয়ার্কশপের কর্মচারীকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই করা হয়েছে। তাকে উদ্ধারকারী মুক্তার জানান, যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ২ জন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়। জাকির হোসেনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

» সিদ্ধিরগঞ্জে সওজের জায়গা দখলে করে বাস ডিপো

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএ’র বিশেষ দোয়া মাহফিল

» মেট্রোরেল: ছাদে উঠা ছেলেটি বিদ্যুতায়িত হয়নি এটাই সৌভাগ্য: ডিএমটিসিএল