সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের ভোট গণনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ‘ইঞ্জিনিয়ারিং’ করার অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী জাহিদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। কিন্তু গণনার সময় আমাদের অ্যাজেন্টদের নানাভাবে বাধা দেয়া হয়েছে। কিছু কেন্দ্রে ফলাফল ঘোষণায় অসঙ্গতি দেখা গেছে।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন কেন্দ্রে থেকে অ্যাজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে জামায়াত প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র থেকে আমাদের অ্যাজেন্টদের বের করে দিয়েছে একটি দলের নেতাকর্মীরা। তিনি দাবি করেন, একাধিক কেন্দ্রে তার মনোনীত পোলিং অ্যাজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেয়া হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, আমাদের অ্যাজেন্টরা ভোটের শুরু থেকেই কেন্দ্রে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ করেই বিভিন্ন অজুহাতে তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের