প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আমামি গ্রেপ্তার

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আমামি গ্রেপ্তার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ ১১ হাজার টাকা ডাকাতির ঘটনায় মামলার অন্যতম আসামি মো. নয়ন সিকদারকে (৩২) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গতকাল সোমবার সকালে ঢাকার কোতোয়ালী থানাধীন ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি জানান, ২০২৪ সালের ১৬ নভেম্বর দুপুরে গার্মেন্টস ব্যবসায়ী রানা তালুকদার লালন (৪৫) জমি কেনার জন্য স্বর্ণ বিক্রি ও ধার করে ৩০ লাখ ১১ হাজার টাকা সংগ্রহ করেন। টাকা নিয়ে তিনি আব্দুল্লাহপুর পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতুর ঢালে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা ৬,৭ জন ব্যক্তি নেমে এসে রানা তালুকদারকে মামলার আসামি পরিচয়ে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তারা গামছা দিয়ে চোখ, মুখ, হাত ও পা বেঁধে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

একপর্যায়ে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। নঘটনার দুই দিন পর রানা তালুকদার বাদী হয়ে সিরাজদিখান থানায় ডাকাতির মামলা দায়ের করেন।

মামলার তদন্তে সহায়তা করে র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নয়ন সিকদারের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন সিকদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের মৃত আনসার সিকদারের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় অস্ত্র ও দস্যুতার মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

» মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

» ‘চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি’

» সাদা পাথর লুট: বিএনপি নেতাসহ কয়েকজনের সম্পদের খোঁজে দুদক

» ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা