প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে ডাকাতির মালামাল ভাগ নিয়ে দুই ডাকাত গ্রুপে সংঘর্ষ, আহত ৩

সোনারগাঁয়ে ডাকাতির মালামাল ভাগ নিয়ে দুই ডাকাত গ্রুপে সংঘর্ষ, আহত ৩

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির মালামাল ভাগ করাকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে রতনপুর এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। ডাকাতদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩ জন।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলাধীন কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত (বিশেষ করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে আষাঢ়ীয়ারচর ব্রীজ) বিভিন্ন যাত্রী ও পণ্যবাহী পরিবহনে ডাকাতি করে আসছে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পিরোজপুর ইউপির পিরোজপুর, চেঙ্গাকান্দী, দাইপাড়া, ইসলামপুর, ঝাউচর, ও রতনপুরসহ আশপাশের আরো কয়েকটি গ্রামের বেশ কয়েকজন ডাকাত। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত। প্রায় প্রতিদিন বিভিন্ন সময় মহাসড়কে যানবাহন থামিয়ে বিশেষ করে প্রবাসীদের গাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, বিদেশী টাকা, মোবাইলসহ মালামাল লুটে নেয় এই ডাকাত গ্রুপগুলো। তাদের মধ্যে একটি হচ্ছে রতনপুরের জসিম ওরফে কাঠগুন্ডা জসিম গ্রুপ ও আরেকটি একই এলাকার রোবেল গ্রুপ। তাদের দুই গ্রুপের মধ্যে এলাকার ছাড়াও বহিরাগত ডাকাত রয়েছে। তারা দুই গ্রুপ মিলে মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই করে ডাকাতির মালামাল জমা রাখে ডাকাত জসিমের বাড়িতে।

সম্প্রতি তারা মহাসড়কে ডাকাতি করে মোবাইলসহ বিভিন্ন মালামাল জসিমের বাড়িতে রাখলে গত রোববার দিবাগত গভীর রাতে রোবেল গ্রুপ মালামালের ভাগ নিতে গিয়ে লুন্ঠিত মালপত্র কম দেখে জসিমের সাথে তর্কে জড়ায় এবং জসিমের বাড়িঘর ভাংচুর করে।

এসময় ডাকাত জসিম ও তার পিতা মোহাম্মদ আলী আহত হয়। পরবর্তিতে সোমবার বিকেলে কাঠগুন্ডা জসিম দেশীয় অস্ত্রসহ তার বাহিনী ডাকাত রোবেলকে হত্যার জন্য পিরোজপুর-রতনপুর সড়কের ব্রীজের কাছে অবস্থান নেয়। এই খবর পেয়ে ডাকাত রোবেল তার গ্রুপ নিয়ে জসিম গ্রুপের উপর হামলা চালিয়ে জসিম গ্রুপের সদস্য ডাকাত শামীম ওরফে শিক্কাকে কুপিয়ে মারাত্মক আহত করে।

এমন সময় পুলিশ আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডাকাত জসিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পরে আহতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন জানান, রোবেল ও জসিম দুই গ্রুপই ডাকাত। তাদের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতি মামলায় জসিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

» মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

» ‘চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি’

» সাদা পাথর লুট: বিএনপি নেতাসহ কয়েকজনের সম্পদের খোঁজে দুদক

» ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা