নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

খুলনায় জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড

image

খুলনায় জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নগরীর দৌলতপুরের পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে তাদের এ সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে দুইজনকে খালাস দিয়েছে আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এ মামলায় খালাস পেয়েছেন কুটি ও শামীম।

ওই আদালতের বেঞ্চ সহকারী শুভন্দু রায় চৌধুরী জানান, মঙ্গলবার,(২৮ অক্টোবর ২০২৫) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৩ জানুয়ারি নগরীর দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্না সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পরে সুপর্না সাহাও মারা যান।

এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, এ মামলায় ৯ জন চার্জশিটভুক্ত আসামি ছিলেন। যার মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড এবং বাকি ২ জনকে খালাস দিয়েছেন আদালত।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

» মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

» ‘চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি’

» সাদা পাথর লুট: বিএনপি নেতাসহ কয়েকজনের সম্পদের খোঁজে দুদক

» ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা