সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

বিনিয়োগের ফাঁদে ৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিনিয়োগের ফাঁদে ৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

টেলিগ্রাম অ্যাপসে বিদেশি প্রতিষ্ঠানের নামে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগের ফাঁদে ফেলে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের মূলহোতা ফারদিন আহমেদ ওরফে প্রতীক ও সহযোগী মো. সাগর আহমেদ। রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া দুইটি প্রতারণা মামলার সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের ধাক্কামারা ও ঠাকুরগাঁও রানীশংকৈল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘বিদেশি বিনিয়োগ প্ল্যাটফর্ম’ নামে টেলিগ্রামে ভুয়া গ্রুপ খুলে অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগের ফাঁদে ফেলতো।

শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, বিনিয়োগের প্রলোভনে পড়ে কেউ চক্রের ফাঁদে পা দিলে ওই গ্রুপে যুক্ত করা হতো। তখন গ্রুপে প্রতারকদের কিছু সদস্য কীভাবে লাভবান হয়েছে তা জানিয়ে কৃতজ্ঞতাস্বরূপ পোস্ট দিতো। এতে ভিকটিমরা প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করতে আগ্রহী হতো এবং চক্রের ফাঁদে পড়তো। এরপর বিভিন্ন তৃতীয় ব্যক্তির নামে খোলা ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আত্মসাৎ করা হতো। প্রতারণার শিকার বহু বিনিয়োগকারী এসব ভুয়া গ্রুপে অর্থ বিনিয়োগ করে ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছেন।

সিআইডির তদন্ত সূত্র জানায়, মূলহোতা ফারদিন আহমেদ টেলিগ্রাম গ্রুপগুলোতে সক্রিয় থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতো। সে বিভিন্ন ব্যক্তির নামে ৩০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট এবং সিমকার্ড নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতারণার কাজে ব্যবহার করতো। অন্যদিকে তার সহযোগী সাগর আহমেদ একটি ফেইক টেলিগ্রাম আইডি ব্যবহার করে নামীয় গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করতো, যার সদস্য সংখ্যা ছিল ৭ জন। তারা অনলাইন বিনিয়োগের নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে।

তদন্ত সূত্রে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ নগদে রূপান্তরের জন্য তারা অভিনব কৌশল ব্যবহার করতো। ফারদিন আহমেদ বিভিন্ন গাড়ির শোরুম থেকে ব্যাংক লেনদেনের মাধ্যমে গাড়ি কিনে পরে তা বিক্রি করে নগদ অর্থ তুলে নিতো। সাধারণ মানুষকে ফাঁদে ফেলে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে প্রতারকরা। গ্রেপ্তারকৃত ফারদিন আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করে জানান, তার নিয়ন্ত্রণাধীন অ্যাকাউন্টগুলোর মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকারও বেশি অর্থ লেনদেন হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিআইডি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা

» রেহানা কন্যা রূপন্তীসহ ১৭ জনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ৫ জানুয়ারি

» কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্র ব্যবসায়ীর হাতে আরেক অস্ত্র ব্যবসায়ী খুন

» নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘১৬১৩ কোটি টাকা পাচার’: নাফিজ সরাফাত ও স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা

» দৌলতদিয়ার লিলি: চার বছরেও মেলেনি হদিস, পিবিআইয়ের চার্জশিটে নির্দোষ অভিযুক্তরা

» মোহাম্মদপুরে অভিযান: ২১ জন গ্রেপ্তার