সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

সারাদেশে গ্রেপ্তার ১১৯৫ জন, অস্ত্র ও গুলি উদ্ধার

image

বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

সারাদেশে গ্রেপ্তার ১১৯৫ জন, অস্ত্র ও গুলি উদ্ধার

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গত ২৭ নভেম্বর ঈশ্বরদী চকগড়ি আলহাজ মোড়ে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবককে গোয়েন্দা শাখা, পাবনা অভিযান চালিয়ে পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে।

গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ জেলার ধানবান্ধি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. তুষার হোসেন। মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদী চকগড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে মো. তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয়পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তুষার হোসেনকে ৬ নম্বর আসামি করা হয়েছে।

অস্ত্রসহ ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হলে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডল ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর রাশিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পাবনার একটি টিম আধুনিক তথ্য প্রযুক্তি ও অনুসন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করেছে।

বিভাগীয় ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জের ধানবান্ধি এলাকার মতিন সাহেবের ঘাটসংলগ্ন জে.সি রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি তুষার হোসেনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, যে তার হেফাজতে ঈশ্বরদী ভেলুপাড়া এলাকায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখা আছে।

তার স্বীকারোক্তি মোতাবেক ডিবির টিম ভেলুপাড়ায় রবিউল ইসলামের ফাঁকা পতিত জমিতে মো. আতিকের ইটের প্রাচীরের পশ্চিম পাশে মাটি খুঁড়ে একটি ছোট স্বচ্ছ পলিথিনে মোড়ানো লোডেড অবস্থা একটি কালো রঙয়ের পিস্তল ও ম্যাগজিনে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. তুষার হোসেন, তার পিতা আবু তাহের, পাবনার ঈশ্বরদী ভেলুপাড়ায় তার বাসা। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তুষার গত বছর ৫ আগস্টের আগে সাবেক একজন মন্ত্রীর ছেলের ক্যাডার ছিল। তার একটি সন্ত্রাসী গ্রুপও রয়েছে। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

এদিকে পুলিশ সদর দপ্তর থেকে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে ১১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার ৭৬৭ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৪২৮ জন।

অভিযানের সময় ওয়ান শুটারগান ১টি, দেশীয় তৈরি পাইপগান ১টি, বিদেশী পিস্তল ২ রাউন্ড, মাগজিন ২টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ২টি, সুইচ গিয়ার চাকু ১টি, ধারালো অস্ত্র ৩টি উদ্ধার করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা

» রেহানা কন্যা রূপন্তীসহ ১৭ জনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ৫ জানুয়ারি

» কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্র ব্যবসায়ীর হাতে আরেক অস্ত্র ব্যবসায়ী খুন

» নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘১৬১৩ কোটি টাকা পাচার’: নাফিজ সরাফাত ও স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা

» দৌলতদিয়ার লিলি: চার বছরেও মেলেনি হদিস, পিবিআইয়ের চার্জশিটে নির্দোষ অভিযুক্তরা

» মোহাম্মদপুরে অভিযান: ২১ জন গ্রেপ্তার

» ট্রাইব্যুনালে ফজলুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ