সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

image

গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর শাহজাহানপুরে একমাস আগে সুরুবী আক্তার মাহফুজা নামে এক ?গৃহবধূকে হত্যার মামলায় তার স্বামী ‘নিজের জড়িত থাকার কথা স্বীকার করে’ আদালতে জবানবন্দি দিয়েছেন। তদন্ত কর্মকর্তার আবেদনে মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই ?গৃহবধূর দেবরকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

গৃহবধূর স্বামী আশিকুর রহমান (২৬) ও দেবর সাইফুল ইসলামকে (২৪) গতকাল সোমবার পঞ্চগড়ের হাড়িভাঙা ইউনিয়নের বুকধুলিপাড়া সাকিনস্থ ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুইজনকে মঙ্গলবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার এসআই মহসিন তালুকদার। আশিকুর আদালতে জবানবন্দি দিতে চাইলে তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে সাইফুলকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। তার আইনজীবী তৈয়বুর রহমান জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন। উভয়ের আবেদনের শুনানি নিয়ে পরে আদেশ দেয় পৃথক আদালত। প্রসিকিউশন বিভাগের এএসআই মামুন হোসেন এসব তথ্য দিয়েছেন। ‘ সম্পর্কের পর’ সুরুবী ও আশিকুরের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। গত ৪ নভেম্বর মালিবাগের বকশিবাগের একটি ভাড়া বাসা থেকে সুরুবীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই শাহজাহানপুর থানায় মামলা করেন তার বাবা নুরুল হক।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকে সুরবী ও তার স্বামীর মধ্যে ‘কলহ ছিল’। গত ১ নভেম্বর থেকে মালিবাগের বকশিবাগের বাসাটি তারা ভাড়া নেন। সেদিনই ওই বাসা থেকে তাদের ছেলেকে গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার পালেরচরে নিয়ে যান সাইফুল (সুরুবীর দেবর)। এরপর গত ৩ নভেম্বর রাতে ‘আশিকুর ও তার সহযোগীরা’ মাহফুজাকে হত্যা করেন। লাশ বস্তাবন্দী করে পরদিন দুপুরে তারা পালিয়ে যান।

পরবর্তীতে সুরুবীর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকেন। দরজা ধাক্কানোর একপর্যায়ে সেটি খুলে যায়। বাসার ভেতরে প্লাস্টিকের বস্তায় লাশ বুঝতে পেরে তারা পুলিশ ডাকেন। এরপর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা

» রেহানা কন্যা রূপন্তীসহ ১৭ জনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ৫ জানুয়ারি

» কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্র ব্যবসায়ীর হাতে আরেক অস্ত্র ব্যবসায়ী খুন

» নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘১৬১৩ কোটি টাকা পাচার’: নাফিজ সরাফাত ও স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা

» দৌলতদিয়ার লিলি: চার বছরেও মেলেনি হদিস, পিবিআইয়ের চার্জশিটে নির্দোষ অভিযুক্তরা

» মোহাম্মদপুরে অভিযান: ২১ জন গ্রেপ্তার

» ট্রাইব্যুনালে ফজলুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ