বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটককৃতরা হলেন- সাকিব (২৭), মো. আসাদুজ্জামান (৫৩) এবং ফয়জুন্নেছা (৪০)। তাদের তিনজনেরই বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫)দুপুরে তাদের আটক করা হয়।
বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, দুপুর ১টা ১০ মিনিটে হাসপাতালে একজন রোগী অপারেশনের জন্য কাউন্টারে ২৭ হাজার টাকা জমা দিতে যান। এ সময় জমাকৃত টাকার কয়েকটি নোট সন্দেহজনক বলে শনাক্ত করেন কাউন্টারে থাকা কর্মকর্তা।
বিষয়টি তাৎক্ষণিক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের জানানো হলে প্লাটুন কমান্ডার মোজাম্মেল হক খাঁনের নেতৃত্বে একটি দল সেখানে যায়। পরে রোগীর ব্যাগ তল্লাশি করে মোট ৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জাল নোট বলে শনাক্ত করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিষয়টি দ্রুত শাহবাগ থানাকে অবহিত করা হয় এবং আনসার সদস্যদের তত্ত্বাবধানে আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরাধ ও দুর্নীতি: মুছাব্বির হত্যা: আরেক ‘শুটার’ গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: চট্টগ্রামে কসাইকে ‘খুনের পর টুকরো লাশ ছড়িয়ে দেন বন্ধু’
নগর-মহানগর: প্লাস্টিকের পুতুল ও ফুলই কাল হলো ছোট্ট আরিফার
নগর-মহানগর: স্কুলে শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ক্যাম্পাস: বিদ্যার দেবীর আরাধনায় ‘মব’ রুখে দেয়ার বার্তা