image

বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারীর পদত্যাগ

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারী পদত্যাগ করেছেন। তিনি ২২ দিন আগে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

শুক্রবার উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন মো. হারুন-উর-রশীদ আসকারী।তিনি জানান, পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং রোববার মন্ত্রণালয় এটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, “হারুন-উর-রশীদ আসকারী দুপুরের পর আমাকে ফোন করে পদত্যাগের কথা জানান। এখন পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসেছে কিনা তা চেক করে নিশ্চিত করা হবে।”

হারুন-উর-রশীদ আসকারী ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন। তবে, সাপ্তাহিক ও সরকারি ছুটির কারণে নিয়োগ পাওয়ার ছয় দিন পর, ২৪ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু গণআন্দোলনে সরকার পতনের পর মাত্র ২২ দিন পর পদত্যাগ করলেন।

ইংরেজি সাহিত্য ও ভাষা বিভাগের সাবেক অধ্যাপক হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং একজন সম্মানিত অনুবাদক হিসেবে তার খ্যাতি রয়েছে।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি