প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে হাতেখড়ি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

image

সোনারগাঁয়ে হাতেখড়ি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

“আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাতেখড়ি খেলাঘর আসররে ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘররে সভাপতি জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন, কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দূর রহমান, শিক্ষক মোঃ নুর হোসেন, নার্গিস হোসেন মাকসুদ ও চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামীমা সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শুপ্তি খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা খেলাঘরের সম্পাদকমন্ডলির সদস্য কাজল ভৌমিক, কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, জেলা খেলাঘরের সম্পাদকন্ডলির সদস্য ও বিভিন্ন খেলাঘর আসরের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, হাতেখড়ি খেলাঘর আসর সভাপতি ফারজানা ইয়াসমিন মনি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোরসালিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ-কল্যাণ সম্পাদক শাহ-আলম, শিলারাণি, মামুন মোঘল, অঞ্জলি সরকার, শিফাত আঞ্জুমান, শিখামণি, ফারজানা আক্তার মিম, জেসমিন আক্তার, জুনায়েদ, নুরুদ্দিন, রূপম বালা, আসমা উল হোসনা, সুমন মিয়া, সোহেল রানা, হাবিবুর রহমান হাবিব, আজিজুল হাকিম রনিসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে হাতেখড়ি খেলাঘর আসরের নব গঠিত কমিটি ঘোষণা ও শপথবাক্য পাঠ করে কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শিল্পী-সংস্কৃতিকর্মীদের

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

» ১ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা করার দাবি বইমেলা সংগ্রাম পরিষদের

» ৪ নভেম্বরের মধ্যে বইমেলার সময় ঘোষণা চেয়ে আলটিমেটাম

» কাব্যগ্রন্থ ‘একগুচ্ছ পঙ্ক্তিমালা’র মোড়ক উন্মোচন ও বাসপ পুরস্কার-২০২৫ প্রদান

» সিরাজগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

» লালনের তিরোধান দিবস: সাধুসঙ্গ, ভক্তদের পদচারণায় মুখর ছেঁউরিয়া

» কবি হাসান হাফিজের জন্মদিন উদযাপন

» কাজী নজরুল ইসলামের পুত্র বুলবুলের জন্মশতবর্ষ উদযাপন কলকাতায়

» সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বরাদ্দ বাতিল, ‘শরৎ উৎসব’ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

» সেন্ট যোসেফ স্কু‌লে ছায়ানটের ‘শরৎ উৎসব’ অনুষ্ঠিত

» শিল্পকলা একাডেমি পরিষদ ছাড়লেন আরো চারজন

» বাফা গুলশান-বাড্ডা শাখার নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

» কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক

» এবার একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বরে

» সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে

» রোটারি ঢাকা নর্থ ওয়েস্ট ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান

» দর্শক নে, ভেঙ্গে ফেলা হচ্ছে ময়মনসিংহের পূরবী সিনেমা হল

» প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র, চার শর্ত মানলে ফিরবেন জামিল আহমেদ