প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

পরীক্ষা নিচ্ছেন সাবেক শিক্ষক ও অভিভাবকরা

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

পরীক্ষা নিচ্ছেন সাবেক শিক্ষক ও অভিভাবকরা

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

দুমকিতে তিন দফা দাবি আদায়ের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষকরা বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করছেন। গত ২৭ নভেম্বর থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন। তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে জানলেও নিজেদের ‘নিরুপায়থ বলেই দাবি তাদের। সরজমিনে দুমকির দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, ১২ জন সহকারী শিক্ষক লাইব্রেরীতে বসে কর্মবিরতি পালন করছে। অন্যদিকে প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা পূর্বনির্ধারিত ইসলামী শিক্ষার মৌখিক পরীক্ষা নিচ্ছেন। দুমকির আপতুন্নেছা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রছাত্রীরা জানান গতকাল সোমবারের তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার, (০২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসলে প্রধান শিক্ষক অভিভাবকদের সহায়তা নিয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি-এই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ বলেন, দুমকি উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সহায়তায় বার্ষিক পরীক্ষা চলছে।

‘শিক্ষা’ : আরও খবর

» কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ

» বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

» যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি করছে না

» মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বর্জন

» সাউর্দান মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ৫৫৪ জন গবেষক

» ফলের ভিত্তিতে এইচএসসিতে বৃত্তি পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

» ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু

» ৫০তম বিসিএসের প্রিলি. ৩০ জানুয়ারি ও লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু

» স্কুলে ভর্তিতে পাঁচদিনে সারাদেশে তিন লাখ ৬০ হাজার আবেদন

» ‘মানোন্নয়ন ও শ্রেণিবিন্যাস’র জন্য ৭০৮টি সরকারি কলেজ ৪ ভাগে বিভক্ত হলো

» সাত কলেজের বিশ্ববিদ্যালয়: অধ্যাদেশ হয়নি, ‘আইনবহির্ভূত’ ক্লাসে অনীহা শিক্ষকদের

» শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

» নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া সম্ভব হবে: এনসিটিবি

» ঢাকার ৭ সরকারি কলেজে শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি শুরু

» ‘দক্ষ শিক্ষক’ নিয়োগে পিটিআইয়ে চালু হচ্ছে ১০ মাসের ডিপ্লোমা প্রোগ্রাম

» চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

» এইচএসসির খাতা চ্যালেঞ্জ: ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২০১ জন

» বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউএনও

» শাহজাদপুরে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

» জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের ৩০ মিনিট অতিরিক্ত সময়