সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন আবশ্যিক কোর্স

image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন আবশ্যিক কোর্স

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের সব বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নতুন একটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সের নাম-‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’। এ কোর্সটি অন্তর্ভুক্ত হয়েছে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ কোর্সের পরিবর্তে।

১১ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) এএইচএম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রফেশনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম বর্ষের বিএসসি (অনার্স) ইন এএমটি (এএমটি), বিএসসি (অনার্স) ইন এফডিটি (এফডিটি), বিএসসি (অনার্স) ইন কেএমটি (কেএমটি), বিএসসি (অনার্স) ইন টিএসটি (টিএসটি), বিবিএ (অনার্স)-প্রফেশনাল, বিএসসি (অনার্স) ইন ইসিই (ইসিই), বিএসসি (অনার্স) ইন সিএসই (সিএসসি), বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিস, বিএসসি (অনার্স) ইন মেরিন নটিক্যাল, বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিএ (অনার্স) ইন ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএফএ (অনার্স), বি-মিউজিক (অনার্স) এবং বিএড (অনার্স) বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের পরিবর্তে ‘বাংলাদেশের ইতিহাস ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ (কোর্স কোড- ২১৯৯০১) কোর্সটি আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ৬ নভেম্বর আরেক প্রজ্ঞাপনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয় বিষয়ের কোর্সটি আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্নাতক (সম্মান) এবং প্রফেশসনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন কোর্সটি পাঠদান করাবেন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃ-বিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষকরা।

‘শিক্ষা’ : আরও খবর

» কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ

» বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

» যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি করছে না

» পরীক্ষা নিচ্ছেন সাবেক শিক্ষক ও অভিভাবকরা

» মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বর্জন

» সাউর্দান মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ৫৫৪ জন গবেষক

» ফলের ভিত্তিতে এইচএসসিতে বৃত্তি পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

» ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু

» ৫০তম বিসিএসের প্রিলি. ৩০ জানুয়ারি ও লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু

» স্কুলে ভর্তিতে পাঁচদিনে সারাদেশে তিন লাখ ৬০ হাজার আবেদন

» ‘মানোন্নয়ন ও শ্রেণিবিন্যাস’র জন্য ৭০৮টি সরকারি কলেজ ৪ ভাগে বিভক্ত হলো

» সাত কলেজের বিশ্ববিদ্যালয়: অধ্যাদেশ হয়নি, ‘আইনবহির্ভূত’ ক্লাসে অনীহা শিক্ষকদের

» শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

» নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া সম্ভব হবে: এনসিটিবি

» ঢাকার ৭ সরকারি কলেজে শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি শুরু

» ‘দক্ষ শিক্ষক’ নিয়োগে পিটিআইয়ে চালু হচ্ছে ১০ মাসের ডিপ্লোমা প্রোগ্রাম

» চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

» এইচএসসির খাতা চ্যালেঞ্জ: ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২০১ জন

» বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউএনও

» শাহজাদপুরে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন