image

ঘোড়াশালের ইফরাত জাহান সিমি এখন বিএসএস ক্যাডার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, পলাশ(নরসিংদী)

পরিশ্রম চেষ্টা মনোবল মানুষকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়।তারই উদাহরণ ঘোড়াশালের ইফরাত জাহান সিমি। ৪৯ তম বিসিএস- এ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ তম মেধাক্রম অর্জন করেছেন পলাশ উপজেলার ঘোড়াশালের কৃতি সন্তান ইফরাত জাহান সিমি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৯ তম বিসিএস-এর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইফরাত জাহান সিমি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মোসলেহ উদ্দিন ও নার্গিস সালেহ দম্পতির ছোট মেয়ে।

ইফরাত জাহান সিমি শৈশব থেকেই ছিলেন পরিশ্রমী, মেধাবী ও আত্মপ্রত্যয়ী। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ এবং এইচএসসিতে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঢাকা বোর্ডে ৬ষ্ঠ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে পড়াশোনা করেন।

ইফরাত জাহান সিমি বলেন, বিসিএস আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। পরিবারের উৎসাহ ও শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার বাবা-মার অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার ফসল। আল্লাহর অশেষ রহমত ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।

‘শিক্ষা’ : আরও খবর

» বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

সম্প্রতি