image

ইমতিয়াজের আরও এক মাস্টার পিস

বিনোদন ডেক্স

ভারতীয় পরিচালক ইমতিয়াজ আলী যার নির্মাণে দর্শক খুঁজে পায় প্রেম, ভালোবাসা, আবেগ ও অনুভূতির ছোঁয়া যার ছাপ তার প্রতিটি সিনেমায় রেখেছেন এই নির্মাতা। এবার দর্শকদের আরও একটি মাস্টার পিস উপহার দিতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী নতুন এই সিনেমার নাম এখনও ঠিক করেননি নির্মাতা। তবে গল্পের কাজ এরই মধ্যে শেষের দিকে। সিনেমার শুটিং শুরু হবে এ বছরের আগস্টে। আর মুক্তি দেয়া হবে ২০২৬ সালের এপ্রিলে। নিজের নতুন এই সিনেমা নিয়ে ইমতিয়াজ আলী বলেন, ‘আমার নতুন এই সিনেমার গল্পেও দর্শক আবেগ-ভালোবাসা পাবে। তবে এর ধরন আলাদা। সিনেমাটির শুটিং অনেক বড় আকারে হবে যার জন্য সেট তৈরির কাজ চলমান।’ ইমতিয়াজের এই সিনেমায় দেখা যাবে একঝাঁক তারকা যাদের মধ্যে আছেন দিলজিত দোসাঞ্জ, নাসিরউদ্দীন শাহ, বেদাং রাইনা ও শার্বরির এত অভিনয়শিল্পীরা। ইমতিয়াজ আলী পরিচালনায় সবশেষ সিনেমা ‘অমর সিং চামকিলা’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন দিলজিৎ দোসাঞ্জ। তার সঙ্গে অমর সিং চামকিলার স্ত্রী অমরজোত কৌর চরিত্রে অভিনয় করেন পরিণীতি চোপড়া। সিনেমাটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

সম্প্রতি