বিদেশী সংবাদ মাধ্যম

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য খোলা হবে রাফা ক্রসিং

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য খোলা হবে রাফা ক্রসিং

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেবে দখলদার ইসরায়েল। ২০২৩ সালে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর রাফা ক্রসিংয়ে নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। গাজার নিত্যপ্রয়োজনীয় সব পণ্য এই ক্রসিং দিয়ে আসত। এছাড়া গাজার মানুষ ক্রসিং পেরিয়ে মিসর যেতেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা খালি করার অংশ হিসেবে এই ক্রসিং খোলার সুযোগ দিচ্ছে দখলদাররা। কারণ ফিলিস্তিনিদের এখান দিয়ে বের হওয়ার সুযোগ দিলেও ঢোকার সুযোগ থাকবে না।

ইসরায়েলের কর্ডিনেশন অব গভর্নমেন্ট এক্টিভিটিস ইন দ্য টেরটরিস (সিওজিএটি) বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, মিসরের সঙ্গে সমন্বয় করে ও ইসরায়েলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করতে পারবে। আর পুরো বিষয়টি তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন।

১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

মেয়ের সঙ্গে প্রেম, মেনে নেওয়ার ‘ভান’ করে প্রেমিককে মেরে ফেললেন বাবা

গাজার অনেক মানুষ উন্নত চিকিৎসা ও অন্যান্য কাজের জন্য মিসর যাওয়ার জন্য অপেক্ষা করছেন। ইসরায়েলি সেনারা ক্রসিংটি দখল করার পর থেকে সেখান দিয়ে কেউ আর ঢুকতে বা বেরুতে পারেননি।

গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়।

চুক্তিটি কার্যকর হওয়ার পরই রাফা দিয়ে ত্রাণের ট্রাক প্রবেশের কথা ছিল। কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে কোনো ত্রাণ প্রবেশ করতে দেয়নি। দুই বছরের বেশি সময় গাজায় বর্বরতা চালিয়ে উপত্যকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ইসরায়েল। সেখানে চিকিৎসা ও কর্মসংস্থানের পুরো কাঠামো ভেঙে পড়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা