বিদেশী সংবাদ মাধ্যম

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ পুতিনের

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ পুতিনের

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির শীর্ষ কর্মকর্তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনও পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ পুতিনকে জানান, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্য ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষার জন্য অবিলম্বে প্রস্তুতি নেওয়া উপযুক্ত হবে। আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব।

পুতিন বলেন, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিচ্ছি এই বিষয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা পরিষদে তা বিশ্লেষণ করে যৌথভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব তৈরি করতে।

বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা ২১ শতকে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ পিয়ংইয়ং পরীক্ষা চালায় ২০১৭ সালে। নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, নতুন করে এমন পরীক্ষা শুরু হলে তা বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে।

জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক আন্দ্রে বাকলিৎসকি এক্স -এ লিখেছেন, এটি হবে প্রতিক্রিয়া-চক্রের সেরা উদাহরণ। কেউই এটা চায় না, কিন্তু তবুও আমরা সেই পথে যেতে পারি। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে, চীন ও ফ্রান্স ১৯৯৬ সালে, আর সোভিয়েত ইউনিয়ন ১৯৯০ সালে পারমাণবিক পরীক্ষা চালায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া কোনও বিস্ফোরণ পরীক্ষা করেনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছিলেন, অন্য দেশগুলোর পরীক্ষার ঘটনায় আমি আমাদের যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি সমানভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। তবে ট্রাম্প স্পষ্ট করেননি তিনি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার কথা বলেছেন কিনা, নাকি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পরীক্ষা বোঝাতে চেয়েছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা