বিদেশী সংবাদ মাধ্যম

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম মুছলো যুক্তরাষ্ট্র

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম মুছলো যুক্তরাষ্ট্র

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা-এর নাম নিজেদের সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের সূচি আছে শারা’র। তার আগেই এ পদক্ষেপ নিলো ওয়াশিংটন। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, সামনের দিনগুলোতে সিরিয়া এবং শারা’র নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে।

আহমেদ আল শারা একসময় যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সশস্ত্র গোষ্ঠী আলকায়দার অন্যতম নেতা ও সংগঠক ছিলেন। পরে আলকায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক সশস্ত্রগোষ্ঠী হায়াত তাহরিরর আল শাম (এইচটিএস) গঠন করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করে এইচটিএস এবং নতুন প্রেসিডেন্ট হন শারা। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সিরিয়ায়, যার চূড়ান্ত সমাপ্তি ঘটে ২০২৪ সালে বাশার আল আসাদের পতনের মধ্যে দিয়ে। গৃহযুদ্ধের সময় আলকায়দার তৎকালীন সংগঠক শারা-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল ওয়াশিংটন।

গৃহযুদ্ধ চলার সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার নিরপত্তা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ীই এই ভোট হয়।

নিরাপত্তা পরিষদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পরেই প্রেসিডেন্ট আহমেদ শারা’র নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিলো ওয়াশিংটন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এক বিবৃতিতে এ পদক্ষেপ সম্পর্কে বলেছেন, “আসাদ পরিবারের হাতে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের শিকার হয়েছে সিরিয়া। দেশটির বর্তমান নেতৃত্ব সেই দমন-পীড়ন থেকে সিরিয়াবাসীকে মুক্তি দিয়েছে। সিরিয়ার নেতৃত্বকে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা