বিদেশী সংবাদ মাধ্যম

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতা-কর্মীরা

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে নামছেন ইমরান খানের নেতা-কর্মীরা

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

আদালতের নির্দেশ থাকার পরও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারা কর্তৃপক্ষ কাউকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা।

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও দলের নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। পরিবার ও দল থেকে নানাভাবে চেষ্টা করেও ইমরানের দেখা পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এমনকি তিনি বেঁচে আছেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করা হচ্ছে। ইমরান খানের দুই ছেলেও লন্ডন থেকে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও গত বুধবার আদিয়ালা কারা কর্তৃপক্ষ এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছে, ইমরান এখনো (আদিয়ালা) কারাগারেই আছেন, সুস্থও আছেন। এ বক্তব্যের পর কয়েক দিন কেটে গেলেও ইমরানের সঙ্গে এখনো তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। যদিও এ দুই শহরে জনসমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি আছে। রাজধানী ইসলামাবাদে গত ১৮ নভেম্বর থেকে দুই মাসের জন্য জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অন্যদিকে রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন গতকাল সোমবার পৃথক এক বিজ্ঞপ্তিতে তিন দিনের জন্য সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা