বিদেশী সংবাদ মাধ্যম

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
বিদেশী সংবাদ মাধ্যম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন। এক বিবৃতিতে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, খুনের দায়ে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে, তার নাম মঙ্গল। দেশটির খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে জনগণের সামনে প্রকাশ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর এ নিয়ে অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে তালেবান। আদালত বলেছেন, এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তের জন্য ‘‘প্রতিশোধমূলক শাস্তি’’ ঘোষণা করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পরীক্ষা-নিরীক্ষার সাজা ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও শান্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।’’ এর আগে, সোমবার দেশটির সরকারের প্রকাশিত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জনগণকে ওই মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। কর্তৃপক্ষ বলেছে, ২০২৫ সালের জানুয়ারিতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় তিন নারীসহ ১০ জন নিহত হন।

অভিযুক্ত ব্যক্তি হামলাকারী দলের সদস্য ছিলেন।

মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের আগে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক; যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেনেট বলেন, এই ধরনের সাজা কার্যকর বন্ধ হওয়া উচিত।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ

» মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

» তেল, প্রতিরক্ষা, ভূরাজনীতি: কেন ভারত সফর করছেন পুতিন

» পাকিস্তানে ২১ বছরে সর্বোচ্চ বেকারত্ব

» ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা