তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

image

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করা হবে। এর ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে।

সর্বশেষ ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এর আগে ১২ নভেম্বও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ১১ নভেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউজে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন, জেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা। চুক্তি হওয়ার পরে বিভিন্ন স্কুলে বসছে স্টারলিংক সংযোগ।

বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

» বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার

» বৈদ্যুতিক যানের প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও গ্লাফিট

» বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

» আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

» বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড প্রো ৫আই

» মাস্টারকার্ড উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা

» বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস

» ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

» ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

» নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলালিংক

» কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

» আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরী: বেসিস প্রশাসক

» সিঙ্গাপুরে শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল

» বাংলাদেশে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু

» মাস্টারকার্ড ও ঢাকা ব্যাংক চালু করলো ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড ‘স্পার্ক’

» হুয়াওয়ে ও আইসিটি বিভাগের আয়োজনে ‘বাংলাদেশ টেক কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত

» গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং

» মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাচ্ছে বিকাশে

» অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি

» বাংলালিংক ও হুয়াওয়ের মধ্যে চুক্তি