image

আরও ৬টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের লেনদেন করা যাবে বিকাশে

শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের আরও ৬টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সদস্যেদের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া যাবে বিকাশে। প্রতিষ্ঠানগুলোর সদস্যরা বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে কয়েকটি ধাপে এই কিস্তি জমা দিতে পারবেন। এ লক্ষ্যে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই), গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ), নবলোক পরিষদ এবং মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের পরিচালক- ইইএস মোঃ মশিহুর রহমান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ এর নির্বাহী পরিচালক সামছুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল আলম, নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মোঃ আলতাফ হোসেন, মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মোঃ মাছউদ আহমেদ রোকনী, ডাটাসফটের প্রেসিডেন্ট এম. মনজুর মাহমুদ সহ প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি