image

চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা : ক্যাসপারস্কি

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সিকিউরিটি অ্যানালিস্ট সামিট ২০২৫ এ ক্যাসপারস্কি জানিয়েছে, তাদের এক গবেষণায় বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এই ত্রুটির কারণে একটি গাড়ি কোম্পানির সব স্মার্ট বা ইন্টারনেট সংযুক্ত গাড়ি হ্যাক করে নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হতে পারে।

ক্যাসপারস্কির গবেষকরা একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ভয়াবহ নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন। এই ত্রুটি তৈরি হয়েছিল প্রতিষ্ঠানটির এক কন্টাকটরের (ঠিকাদার) অনলাইন অ্যাপ্লিকেশনের ‘জিরো-ডে ভালনারেবিলিটি’ থেকে। ওই দুর্বলতা কাজে লাগিয়ে দূর থেকে গাড়িগুলোর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল। এমনকি আরও বিপজ্জনক কাজও করা যেত, যেমন জোর করে গিয়ার পরিবর্তন করা বা গাড়ি চলন্ত অবস্থায় ইঞ্জিন বন্ধ করে দেওয়া।

ক্যাসপারস্কির আইসিএস সিইআরটি ভালনারেবিলিটি রিসার্স অ্যান্ড অ্যাসেসমেন্ট বিভাগের প্রধান আরতেম জিনেনকো বলেন, এই নিরাপত্তা ত্রুটিগুলোর মূল কারণ আসলে গাড়ি শিল্পে সাধারণ কিছু সমস্যা- যেমন পাবলিকলি একসেসেবল ওয়েব সার্ভিস, দুর্বল পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (২এফএ) না থাকা এবং গুরুত্বপূর্ণ ডেটা এনক্রিপ্ট না করা। এই ঘটনাটি থেকে দেখা যায়, একটি ছোট দুর্বলতাও কীভাবে ইন্টারনেট সংযুক্ত গাড়িগুলোকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। তাই গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে, যাতে চালকদের সুরক্ষা ও প্রযুক্তির প্রতি আস্থা বজায় থাকে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি