তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাজধানীতে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

image

রাজধানীতে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর অঙ্গনে এক ধাপ এগিয়ে নিতে রাজধানীতে গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র’। দেশের তরুণ প্রকৌশলীদের বিশ^মানের চিপ ডিজাইন দক্ষতা অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে দেশীয় সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি উল্কাসেমি এই উদ্যোগটি গ্রহন করেছে।

প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে বুয়েট, আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিলিটারি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা বিষয়ে সরকার অবগত এবং এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, উল্কাসেমির এই প্রশিক্ষণগ্রহন করে আমাদের তরুণরা বিশ^মানের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে। জুলাই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিলো কর্মসংস্থান সৃষ্টি। তরুণদের উন্নত জীবন ও জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতে পারলেই তা জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতে বিশাল কর্মসংস্থান তৈরির সম্ভবনাকে প্রাধান্য দিয়ে এই প্রশিক্ষন কেন্দ্র স্থাপনা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে উল্কাসেমিতে ৫৭০ এর অধিক প্রকৌশলী কাজ করছেন। যা ২০২৬-২৭ সালের মধ্যে ১,০০০ এ পরিনত হওয়ার সম্ভবনা রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ৫,০০০ ইঞ্জিনিয়ারকে নিয়ে কাজ করার স্বপ দেখে উল্কাসেমি। এই ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র, সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এই উদ্যোগটি বৈশ্বিক ১ ট্রিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর বাজারে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উল্কাসেমির অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়ারবৃন্দ এই প্রশিক্ষণ কেন্দ্রে আইসি লেআউট ডিজাইন, আইসি ফিজিক্যাল ডিজাইন, সার্কিট ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। অধিকতর জ্ঞান অর্জনের লক্ষ্যে ভবিষ্যতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে ফার্মওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি-ভিত্তিক আরও বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

» ইডটকো ও টেশিস এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

» মোবাইল ফটোগ্রাফিতে টেলিফটো অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে ভিভো এক্স৩০০ প্রো

» ২০২৫ সালে প্রতিদিন ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

» বিকাশে কন্টাক্টলেস এনএফসি পেমেন্ট

» দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি

» টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

» ডিজিটাল অধিকার বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

» বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার

» বৈদ্যুতিক যানের প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও গ্লাফিট

» বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬

» আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

» বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড প্রো ৫আই

» মাস্টারকার্ড উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা

» বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস

» ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

» ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

» নতুন ব্র্যান্ড পরিচয়ে বাংলালিংক

» পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ

» কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

» আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জরুরী: বেসিস প্রশাসক