ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট কর্মসূচির মাধ্যমে দশ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল। ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রমের শুরুতে পামপে লিমিটেড, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে তাদের সেবা চালু করে। এই উদ্যোগের আওতায় স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে পামপে লিমিটেড এখন এই ঋণসেবা ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে।
এই প্রকল্পটি স্বল্প আয়ের ব্যক্তি এবং প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন নিশ্চিত করবে, এর ফলে তারা পেমেন্ট, ব্যাংকিং, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে।
পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন পামপে এবং দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির একটি অপরিহার্য অবকাঠামো। এই পাইলট প্রকল্প আরও বেশি এদেশের মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে। উল্লেখ্য, পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে এবং নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট, ঋণসেবা ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান করে।
খেলা: এসএসপিএল ফিদে রেটিং দাবা