image

গ্রেপ্তারের পর কারাগারে একাংশের ‘সাংবাদিক নেতা’ মোল্লা জালাল

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর শাহবাগ থানার মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর করা মামলায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাংবাদিক নেতা মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

সম্প্রতি