সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনের ভিত্তিতে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারপতির পদ থেকে অপসারণ করা হয়েছে।
এ সংক্রান্ত তথ্য আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০২০ সালের ৩০ মে পূর্ণাঙ্গ বিচারক হিসেবে পদোন্নতি লাভ করেন।
এর আগে চলতি বছরের ১৮ মার্চ হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি খিজির হায়াতকেও একই অনুচ্ছেদের আওতায় অপসারণ করা হয়। তাকেও অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ২০১৮ সালের ৩১ মে এবং ২০২০ সালের ৩০ মে পূর্ণাঙ্গ বিচারক করা হয়।
অর্থ-বাণিজ্য: ব্যাপক দরপতনে বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা
সারাদেশ: মাদারীপুরে খড়ার আগুনে পুড়ছে বোরো খেত