image

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের পথে পাশে থাকবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাই কমিশনার

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের পথে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

বুধবার রাজধানীর এক হোটেলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, “গত গ্রীষ্মের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে থাকবে। যে সহিংসতা আমরা দেখেছি, তাতে বিশ্ব হতবাক হয়েছে। গণতন্ত্র ও উন্নত ভবিষ্যতের আশায় যারা প্রাণ দিয়েছে, তাদের অনেকেই ছিল তরুণ।”

তিনি বলেন, “এই পালাবদলের সময় যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পাশে থাকবে।”

হাই কমিশনার আরও জানান, অর্থনৈতিক সংস্কার ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্তরাজ্য নিবিড়ভাবে কাজ করছে।

তিনি বলেন, “গত বছরটি ছিল টালমাটাল। তবে এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

‘জাতীয়’ : আরও খবর

» ব্যালটে ‘দ্রুত সিল দিয়ে’ পোস্ট অফিসে জমা দিন: প্রবাসী ভোটারদের উদ্দেশে ইসি

» এলপি গ্যাস: অস্থিতিশীল বাজার, সমাধান নেই

সম্প্রতি