সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩০২

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

image

চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩০২

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। একই সময়ে নতুন করে এক হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৯২ জনে।

এর আগে ২১ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক নয়জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল স্বাস্থ্য কর্তৃপক্ষ; সেদিন ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে তিনজন ও দক্ষিণ সিটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রোগী মারা গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত এই মশাবাহিত রোগে মোট ৩০২ জনের প্রাণহানি ঘটেছে। নভেম্বর মাসের প্রথম পাঁচ দিনেই ২৪ জনের মৃত্যু এবং ৫ হাজার ১৩০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ৭৬ জন, আগস্টে ৩৯ জন, জুলাইয়ে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং জানুয়ারিতে ১০ জন। মার্চ মাসে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ বছর জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা