সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলমকে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

image

জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলমকে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামানের আদালতে জাহাঙ্গীর এই মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

আসামিরা হলেন—ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী এবং সোনিয়া আক্তার লুবনা।

মামলার বিবরণে বলা হয়েছে, নারায়ণগঞ্জের কাচপুর সেতু এলাকায় গত বছরের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। পরে সহায়তা নিতে তিনি গত ২৭ মে দুপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে গিয়ে আসামিদের সঙ্গে দেখা করে অনুদান চেয়ে কিছু দালিলিক প্রমাণ দাখিল করেন।

এরপর আসামিরা তাকে অফিসের একটি আলোহীন কক্ষে নিয়ে যান। সেখানে জাহাঙ্গীরকে মারধর করা হয় এবং জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করা হয়, ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। কিছু সময় পর জ্ঞান ফিরে এলে আবারও তাকে মারধর করা হয়। এ সময় আসামিরা তাকে “ভুয়া জুলাইযোদ্ধা” স্বীকারোক্তির জন্য চাপ দেয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়।

এজাহারে আরও বলা হয়েছে, জাহাঙ্গীরের ফেসবুক পোস্ট দেখে আসামিরা তাকে কিলঘুষি মারে এবং জানতে চায়, বিএনপি নেতার সঙ্গে তার ছবি কেন। পরে তার ডান হাতে ইনজেকশন পুশ করা হয় এবং তাকে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে একই ফাউন্ডেশনের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের নামে অভ্যুত্থানে অংশ নেওয়া এক ব্যক্তিকে মারধরের অভিযোগে আরেকটি মামলা হয়। গত ১৪ অক্টোবর দায়ের করা সেই মামলায় ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা ও আরও তিনজনকে আসামি করা হয়েছিল। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেয় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা