প্রতিনিধি, গাইবান্ধা

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সাঁওতাল হত্যা দিবস: তিন হত্যার বিচার দাবি, সাঁওতালদের বিক্ষোভ

সাঁওতাল হত্যা দিবস: তিন হত্যার বিচার দাবি, সাঁওতালদের বিক্ষোভ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, গাইবান্ধা

সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের সিন্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলানায়তনে আলোচনা সভা করে তারা।

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, কাপেং ফাউন্ডেশন এএলআরডি, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৬ সালে আদিবাসী সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, পুলিশের গুলিতে নিহত হয় তিনজন। সাঁওতালরা মামলা করলেও ৯ বছরেও তারা তাদের নাগরিক অধিকার পায়নি। সাঁওতাল হত্যার পর তাদের দায়ের করা মামলার চার্জশিট দেয়া হয়নি। তারা বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের সিন্ধান্ত বাতিল করতে হবে।

ফিলিমন বাস্কের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ এএলআরডির প্রধান নির্বাহী শামসুল হুদা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু ও বাংলাদেশ যুব আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক টনি চিরান সাংমা, বাসদ নেতা জয়নাল আবেদীন, আদিবাসী নেতা খোকন সুইটেন মুরমু, বিটিশ সরেন, অঞ্জলি মুরমু, সুচিত্রা মুরমু, মমতা হেমব্রোম, শিউলি মার্ডি, অ্যাডভোকেট রফিক সিরাজি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামানিক, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী সাগর, অ্যাডভোকেট ফারুক কবীর, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজি আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা