সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ইতিহাসের গভীর বোধ ছাড়া কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারেন না: প্রধান বিচারপতি

image

ইতিহাসের গভীর বোধ ছাড়া কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারেন না: প্রধান বিচারপতি

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ইতিহাসের গভীর বোধ ছাড়া কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারেন না এবং কোনো বিচারক তার সভ্যতার শিকড় না বুঝে আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি বলেন, ‘আইন হলো কোনো জাতির নৈতিক ইতিহাস, যা ন্যায়ের ভাষায় লেখা হয়; আর ইতিহাস হলো কেন সমাজকে আরও ভালো হতে হবে, তার অনুসন্ধান।’

শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিচার বিভাগীয় সংস্কার প্রসঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। এটিকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়; এজন্য তার সংস্কার করতে হয়।’ গত পনেরো মাসে বিচার ব্যবস্থার স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি ও জনগণের বিচারপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে এবং তা এখনও চলমান আছে বলে দাবি প্রধান বিচারপতির।

প্রধান বিচারপতি আরও বলেন, সংস্কারের মূল লক্ষ্য প্রশাসনিক নয়, বরং নৈতিক যাতে প্রতিষ্ঠান ক্ষমতাকে নয়, মানুষকে সেবা দেয়; কর্তৃত্ব বৈধতার সঙ্গে যুক্ত হয়; এবং বিচার বিভাগ জনগণের আস্থার নৈতিক অভিভাবকে পরিণত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিচার ব্যবস্থার সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠায় কাজ করছে, যার মধ্যে- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিসর, ফিলিস্তিন ও থাইল্যান্ড আছে বলে উল্লেখ করেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, এই সংযোগের উদ্দেশ্য হলো আইনের পাশাপাশি ইতিহাস ও দর্শনের আন্তঃবিষয়ক জ্ঞানচর্চার মাধ্যমে বিশ্বজনীন মূল্যবোধকে প্রতিষ্ঠা করা।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস। অন্যদের মধ্যে শিক্ষক, বিভাগের বর্তমান ও প্রাক্তন (অ্যালামনাই) শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা