নিজস্ব বার্তা পরিবেশক

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা: নতুন ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে আপত্তি আছে কিনা, জানাতে ইসির গণবিজ্ঞপ্তি

নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা: নতুন ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে আপত্তি আছে কিনা, জানাতে ইসির গণবিজ্ঞপ্তি

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য আরও ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ আছে কিনা তা জানতে চেয়েছে কমিশন। শনিবার, (০৮ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই ১৬টি বেসরকারি সংস্থা হলো- এসো জাতি গড়ি (এজাগ); নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও); ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পুয়র- ডরপ; হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন; কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস); দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস); রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থেনাইজেশন (রেসডো); রাসটিক; বাঁচতে শেখা; পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা); ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন; মানব উন্নয়ন কেন্দ্র (মউক); বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান); যুব একাডেমি; এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি); উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে মতামত জানাতে হবে।’

আশাদুল হক বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি ও অভিযোগ থাকলে স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’

গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পরে বলেন, প্রাথমিক বাছাইয়ের পর আপত্তি ওঠায় ৭টি সংস্থাকে নিবন্ধন দেয়া হয়নি। সচিব বলেন, ‘৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়া হলো। আবেদন করায় আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা