নিজস্ব বার্তা পরিবেশক

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার এম সরওয়ারের

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার এম সরওয়ারের

রোববার, ০৯ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মাধ্যমে ও জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাদের কর্মকর্তার পক্ষে আইনজীবী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার। এর ফলে গুম ও রামপুরায় ২৮ জনকে হত্যা ঘটনায় মামলায় এই ১৫ সেনা কর্মকতার হয়ে আর আইনি লড়াই করবেন না এ আইনজীবী। এক্ষেত্রে ট্রাইব্যুনালে ‘পেশাগত নীতি’ কারণ হিসেবে উল্লেখ করেছেন এম সরওয়ার।

রোববার, (০৯ নভেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন জানিয়ে আনুষ্ঠানিকভাবে এ মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এদিন নিজের নাম প্রত্যাহারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন ব্যারিস্টার এম সরওয়ার। পরে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। ফলে ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার হয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করা এই ১৫ সেনা কর্মকর্তা নির্দোষ বলে দাবি করেছিলেন তাদের আইনজীবী এম সরোয়ার হোসেন। এই মামলার মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন। ১৫ কর্মকর্তা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সারেন্ডার করেছেন বলেও তখন দাবি করেন তিনি। তারা এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন ১৫ সেনা কর্মকর্তাও পক্ষে আইনজীবী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেয়া এই আইনজীবী।

অভিযুক্ত অফিসারদের নির্দোষ দাবি করে আইনজীবী সরোয়ার হোসেন তখন বলেছিলেন ‘তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবেন বলে আশাবাদী। যারা সত্যিকারের অপরাধ সংঘটন করেছেন, তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন। জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী, জেনারেল মুজিব পালিয়ে গেছেন।’ রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ এর সাক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে, তা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশে হয়েছে। এখানে কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাদের এই ঘটনার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।”

২২ অক্টোবর শুনানি শেষে এই ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। ওই দিন আসামিপক্ষে ছিলেন আইনজীবী সরওয়ার। এর পরদিনই তিনি সমালোচনার মুখে পড়েন। গুমের দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রামপুরায় ২৮ হত্যা মামলার শুনানি হবে আগামী ২৪ নভেম্বর।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা