সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে টাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৪ ডিসেম্বর তার এই হাজিরার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সোমবার (১০ নভেম্বর) এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকা-ের অভিযোগে দায়ের করা একটি বিবিধ মামলায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। যদিও তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি