আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পেলেন উপদেষ্টার মর্যাদা

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

গত বছর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে আওয়াম লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এরমধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয় যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজকে। সেই কমিশন প্রতিবেদন দেয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছিলেন এই কমিশনের সভাপতি। আলী রীয়াজকে করা হয় সহ-সভাপতি।

ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আট মাস আলোচনা করে গত অক্টোবরে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশন গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প দুটি সুপারিশ জমা দেয়। তার ভিত্তিতে বৃহস্পতিবার, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার।

‘জাতীয়’ : আরও খবর

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি