সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

image

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের নয়াদিল্লিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কনক্লেভে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেয়ার জন্য খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

গত এপ্রিলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন। খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তার অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা