সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

নির্বাচন: লটারিতে ৫২৭ ওসির বদলি ভাগ্য নির্ধারণ

image

নির্বাচন: লটারিতে ৫২৭ ওসির বদলি ভাগ্য নির্ধারণ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার পুলিশ সুপারের পর ৫২৭টি থানার ওসিও লটারির মাধ্যমে পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ লটারি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জেলার পুলিশ সুপার এবং থানার ওসি বদলিতে লটারির আশ্রয় নিলো সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

পুলিশের ঢাকা রেঞ্জের এক কর্মকর্তা বলেন, লটারিতে ওসিদের বদলির আগে তাদের কাছ থেকে একটি তালিকা চেয়েছিল পুলিশ সদর দপ্তর। ‘সৎ ও যোগ্য’ পুলিশ অফিসার ছাড়াও যারা বিগত সরকারের সময় নির্বাচনে অংশ নেয়নি, এমন তালিকা চাওয়া হয়। তবে এ তালিকায় মহানগর পুলিশের ১১০টি থানার নাম নেই।

ওসি বদলির তালিকায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ১১১ থানা, খুলনা রেঞ্জের ১০টি জেলার ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জের চার জেলার ৩৬ থানা, বরিশাল রেঞ্জের ছয় জেলার ৪৬ থানা, সিলেট রেঞ্জের চার জেলার ৩৯ থানা, রাজশাহী রেঞ্জের আট জেলার ৭১ থানা এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানা রয়েছে। তার আগে ২৫ নভেম্বর সব জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি করা হয়।

এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।

তফসিলের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি দিয়ে থাকে ইসি। নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি শিগগিরই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে। তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে এলে সব ডিসি-এসপিকে একযোগে বদলির দাবি সম্প্রতি ইসির কাছে তুলে ধরেছে জামায়েতে ইসলাম। সেক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে প্রশাসন ও পুলিশে বদলি করার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা