সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

এলপি গ্যাস: ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮ টাকা

অটোগ্যাস লিটার ৫৭.৩২ টাকা

image

এলপি গ্যাস: ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮ টাকা

অটোগ্যাস লিটার ৫৭.৩২ টাকা

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম দাম পড়বে ১ হাজার ২৫৩ টাকা। গত নভেম্বর মাসে সমপরিমাণ ওজনের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২১৫ টাকা।

মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ঢাকায় সংবাদ সম্মেলন করে এলপি গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়।

ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের (এলপিজি) দামও বাড়িয়েছে কমিশন। প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা। নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৪৮৮ দশমিক ৫০ ডলার বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে বিইআরসি। এর আগের মাসে এই দর ছিল ৪৬৫ টাকা ২৫ পয়সা। তার মানে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে প্রতি টনে প্রায় ২৩ ডলার।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে সংস্থাটির নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া যায় না। বিক্রেতারা বেশি দাম নেয় বলে অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাসায় রান্নার কাজে।বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৪ টাকা ৪১ পয়সা। গত মাসে তা ছিল ১০১ টাকা ২৪ পয়সা; অর্থাৎ এ মাসে দাম কেজিতে বেড়েছে ৩ টাকা ১৭ পয়সা। এ হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা