সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গু: আরও ৫৬৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রভাব থাকবে

image

ডেঙ্গু: আরও ৫৬৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রভাব থাকবে

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আরও ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৫ হাজার ৫৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ৩৮৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ২ জন মারা গেছে।

হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৫ বছর বয়সের ৩৬ জন, ৬-১০ বছর বয়সের ২৬ জন, ১১-১৫ বছর বয়সের ৩১ জন, ১৬-২০ বছর বয়সের ৬২ জন, ২১-২৫ বছর বয়সের ৮০ জন, ২৬-৩০ বছর বয়সের ৬২ জন, ৩১-৩৫ বছর বয়সের ৬৮ জন, ৭৬-৮০ বছর বয়সের ৫ জন এবং ৮০ বছর বয়সের ১ জন রয়েছে। এখনও রাজধানীসহ সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে ১ হাজার ৯শ’ ৯৫ জন।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এ বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত ডেঙ্গুর বিস্তার থাকবে। বর্তমান তাপমাত্রা ও আদ্রতা ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের জন্য উপযোগী। এরপর এডিস মশার উপদ্রব কিছুটা কমতে পারে। আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসের দিকে আবারও ডেঙ্গু বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

» নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে: প্রেস সচিব

» তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা