image
আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. আসিফ নজরুল -সংবাদ

তিন উপদেষ্টার পরিষদের দায়িত্ব পুনর্বন্টন

বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।

বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে।

সেই অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।

ড. আসিফ নজরুল একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ পানি সম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন।

প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

‘জাতীয়’ : আরও খবর

» খেলাফতের মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ ইসির

» জুলাই সনদের প্রতিটি অক্ষর ১৪শ’ মানুষের রক্তে লেখা: আলী রীয়াজ

» শিপিং করপোরেশনের ‘মুনাফা ৩০৬ কোটি টাকা’, লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

» বাহরাইনে ‘পোস্টাল ব্যালট বিতরণ’ করার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশে আগমনী বা অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

» বিগত ৩ নির্বাচনে আ’লীগকে জয়ী করতে গোয়েন্দা সংস্থার অনেকে ‘স্বপ্রণোদিত’ ছিলেন: প্রতিবেদন

সম্প্রতি