রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় দু’জনের কবর জিয়ারত করেন তারেক রহমান এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
এর আগে, বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন প্রধানমন্ত্রী।
জিয়া উদ্যান থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরে নতুন সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো।
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের